শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

Headline :
দুই থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, আতঙ্কে লৌহজংবাসী তারাকান্দায় ফিশারীতে বিষপ্রয়োগ ও দুর্ধর্ষ লুটপাট, আহত ১: মামলা প্রত্যাহারের দাবিতে তাণ্ডব ডেমরায় নিষিদ্ধ লীগ নেতাদের সঙ্গে বিএনপি নেতার গোপন বৈঠক: চাঁদাবাজি ও অপরাধের সাম্রাজ্য প্রশাসনের নীরবতায় ফের চালু লাইসেন্সবিহীন তামান্না ডেন্টাল কেয়ার বিএনপি নেতা জয়নাল আবেদীনের বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর ও হ’ত্যার হুমকির অভিযোগ: অবিলম্বে গ্রেপ্তারের দাবি আওয়ামী চক্র পুনর্বাসনের চেষ্টা আইসিটি বিভাগে- দেখার কেউ নেই একের পর এক অভিযোগ, আলোচনায় জৈনসার ইউনিয়নের জামায়াত নেতা মাওলানা মনির শেখ গণপূর্তে আব্দুর রউফের বিরুদ্ধে ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট বিক্রিতে সম্পৃক্ততার অভিযোগ, তদন্ত চেয়ে দুদকে আবেদন ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: মধ্যপ্রাচ্যের ১১ দেশে মার্কিন সতর্কতা জারি মেসির অবসরে আবেগঘন শ্রদ্ধা জানালেন বাংলাদেশের জাতীয় দলের ফুটবলাররা

দেশের ৫০ লাখ মানুষের জরুরি কৃষি সহায়তা প্রয়োজন: এফএও

দৈনিক ঢাকার অর্থনীতি ডেস্ক / ৯৪ Time View
Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
জরুরি কৃষি সহায়তা দরকার দেশের ৫০ লাখ মানুষের: FAO
জরুরি কৃষি সহায়তা দরকার দেশের ৫০ লাখ মানুষের: FAO

বাংলাদেশে প্রায় ১০ লাখ কৃষিপরিবার, অর্থাৎ প্রায় ৫০ লাখ মানুষ, চলতি বছরের জুন থেকে নভেম্বরের মধ্যে জরুরি কৃষি সহায়তা প্রয়োজন হতে পারে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর নতুন মূল্যায়নে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। আগের মূল্যায়নের তুলনায় সহায়তাপ্রার্থী পরিবারের সংখ্যা প্রায় ২ লাখ বেড়েছে; সবচেয়ে বেশি চাপে আছেন স্বল্প জমির ক্ষুদ্র উৎপাদকরা।

১০ লাখ পরিবার সহায়তার আওতায়

FAO-এর ‘ডেটা ইন ইমার্জেন্সিজ মনিটরিং’ ব্যবস্থার ১৪তম ধাপের জরিপে দেশের ৬৪ জেলার ৬ হাজার ১৪৩টি পরিবারের তথ্য নেওয়া হয়। এপ্রিল ও মে মাসে ফোনে করা এ জরিপে অর্থনৈতিক আঘাত, খাদ্য অনিরাপত্তা এবং কৃষি সহায়তার প্রয়োজন একসঙ্গে বিবেচনা করা হয়েছে।

প্রয়োজনের অনুপাত সবচেয়ে বেশি সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে। মোট পরিবারের হিসাবে চট্টগ্রাম ও রংপুর এগিয়ে। নদী অববাহিকা, হাওর ও আকস্মিক বন্যাপ্রবণ এলাকায় সংকট বেশি তীব্র।

খরচ ও জলবায়ুর দ্বিমুখী চাপ

প্রতিবেদন অনুযায়ী, সহায়তা প্রয়োজন এমন পরিবারের ৮৪ শতাংশ খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধিসহ অর্থনৈতিক ধাক্কায় পড়েছে। প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পেয়েছে ১৬ শতাংশ, যা আগের ধাপের চেয়ে ৬ শতাংশ পয়েন্ট বেশি।

প্রায় ৬৭ শতাংশ পরিবার বাকিতে খাবার কিনেছে, ৬৬ শতাংশ চিকিৎসা ব্যয় কমিয়েছে এবং ৩০ শতাংশ বীজ-সারসহ কৃষি উপকরণে খরচ কাটছাঁট করেছে। ফসল বিক্রিতে সমস্যার কথা বলা পরিবারের হার ৯ শতাংশ থেকে বেড়ে ৩০ শতাংশ হয়েছে; প্রধান কারণ কম বিক্রয়মূল্য।

নগদ সহায়তার চাহিদাও ১৬ শতাংশ থেকে বেড়ে ৫৭ শতাংশে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে সরকারের ঘোষিত কৃষক কার্ড ও খাল খনন পরিকল্পনা ঝুঁকিপূর্ণ পরিবার চিহ্নিতকরণ এবং পানি ব্যবস্থাপনার আলোচনায় প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

সময়মতো জরুরি কৃষি সহায়তার তাগিদ

FAO-এর জরুরি কৃষি সহায়তা মূল্যায়ন বলছে, আমন মৌসুম সামনে রেখে বীজ-সারসহ উপকরণ, নগদ অর্থ, পশুস্বাস্থ্য সেবা এবং পানি ব্যবস্থাপনা একসঙ্গে নিশ্চিত করা দরকার।

সহায়তাপ্রার্থী পরিবারের ৭২ শতাংশ কৃষি উপকরণকে অগ্রাধিকার দিয়েছে; পশুখাদ্য প্রয়োজন ৫১ শতাংশের এবং পশুচিকিৎসা সেবা ৩৩ শতাংশের।

সংস্থাটি নিষ্কাশন, সংরক্ষণ ও বাজারে প্রবেশে বিনিয়োগেরও পরামর্শ দিয়েছে, যাতে উৎপাদন ও আয় আরও ক্ষতিগ্রস্ত না হয়।

আরও গুরুত্বপূর্ণ খবর ও আপডেট পেতে দৈনিক ঢাকার অর্থনীতি অনুসরণ করুন।

দ্রুত আপডেট পেতে দৈনিক ঢাকার অর্থনীতি অনুসরণ করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *