শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

Headline :
দুই থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, আতঙ্কে লৌহজংবাসী তারাকান্দায় ফিশারীতে বিষপ্রয়োগ ও দুর্ধর্ষ লুটপাট, আহত ১: মামলা প্রত্যাহারের দাবিতে তাণ্ডব ডেমরায় নিষিদ্ধ লীগ নেতাদের সঙ্গে বিএনপি নেতার গোপন বৈঠক: চাঁদাবাজি ও অপরাধের সাম্রাজ্য প্রশাসনের নীরবতায় ফের চালু লাইসেন্সবিহীন তামান্না ডেন্টাল কেয়ার বিএনপি নেতা জয়নাল আবেদীনের বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর ও হ’ত্যার হুমকির অভিযোগ: অবিলম্বে গ্রেপ্তারের দাবি আওয়ামী চক্র পুনর্বাসনের চেষ্টা আইসিটি বিভাগে- দেখার কেউ নেই একের পর এক অভিযোগ, আলোচনায় জৈনসার ইউনিয়নের জামায়াত নেতা মাওলানা মনির শেখ গণপূর্তে আব্দুর রউফের বিরুদ্ধে ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট বিক্রিতে সম্পৃক্ততার অভিযোগ, তদন্ত চেয়ে দুদকে আবেদন ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: মধ্যপ্রাচ্যের ১১ দেশে মার্কিন সতর্কতা জারি মেসির অবসরে আবেগঘন শ্রদ্ধা জানালেন বাংলাদেশের জাতীয় দলের ফুটবলাররা

প্রশাসনের নীরবতায় ফের চালু লাইসেন্সবিহীন তামান্না ডেন্টাল কেয়ার

বিশেষ প্রতিনিধি; / ১১৫ Time View
Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":6,"square_fit":5},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি –
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নওপাড়া বাজারে বিভিন্ন অভিযোগে আলোচনায় থাকা তামান্না ডেন্টাল কেয়ার ফের চালু করার অভিযোগ উঠেছে। পত্রিকায় সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখির পর কয়েকদিন বন্ধ থাকার পর সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে প্রতিষ্ঠানটি পুনরায় খোলা হয় বলে স্থানীয়রা গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, প্রতিষ্ঠানটির বৈধ লাইসেন্স ও চিকিৎসাসেবা প্রদানের সক্ষমতা নিয়ে প্রশ্ন থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পুনরায় কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। এর আগে তামান্না ডেন্টাল কেয়ারে চিকিৎসা নিতে আসা রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া, চিকিৎসার মান নিয়ে অসন্তোষ এবং রোগীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ ওঠে। এসব অভিযোগ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি হলে কয়েকদিনের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ছিল বলে জানান স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা মুরাদ তালুকদার অভিযোগ করে বলেন, এ প্রতিষ্ঠানের মালিক মাওলানা মনির হোসেন। তিনি কোনো ডাক্তার নন। তবে চিকিৎসকের অনুপস্থিতিতে মাঝে মাঝে তিনি রোগীদের চিকিৎসা করেন বলে আমরা জানতে পেরেছি। এতে চিকিৎসা নিতে আসা রোগীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

তিনি আরও অভিযোগ করেন, আমার ভাগিনী দাঁতের পাথর পরিষ্কার করাতে সেখানে গেলে তার দাঁত ফাটিয়ে দেওয়া হয়েছে। আমরা চাই, এমন ঘটনা যেন আর কারও সঙ্গে না ঘটে। দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হোক।

স্থানীয়দের দাবি, প্রতিষ্ঠানটির বৈধ কাগজপত্র, চিকিৎসক ও চিকিৎসাসেবার অনুমোদনসহ সার্বিক বিষয় তদন্ত করে দেখা হোক। একই সঙ্গে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু একাধিক বার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *