শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

Headline :
দুই থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, আতঙ্কে লৌহজংবাসী তারাকান্দায় ফিশারীতে বিষপ্রয়োগ ও দুর্ধর্ষ লুটপাট, আহত ১: মামলা প্রত্যাহারের দাবিতে তাণ্ডব ডেমরায় নিষিদ্ধ লীগ নেতাদের সঙ্গে বিএনপি নেতার গোপন বৈঠক: চাঁদাবাজি ও অপরাধের সাম্রাজ্য প্রশাসনের নীরবতায় ফের চালু লাইসেন্সবিহীন তামান্না ডেন্টাল কেয়ার বিএনপি নেতা জয়নাল আবেদীনের বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর ও হ’ত্যার হুমকির অভিযোগ: অবিলম্বে গ্রেপ্তারের দাবি আওয়ামী চক্র পুনর্বাসনের চেষ্টা আইসিটি বিভাগে- দেখার কেউ নেই একের পর এক অভিযোগ, আলোচনায় জৈনসার ইউনিয়নের জামায়াত নেতা মাওলানা মনির শেখ গণপূর্তে আব্দুর রউফের বিরুদ্ধে ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট বিক্রিতে সম্পৃক্ততার অভিযোগ, তদন্ত চেয়ে দুদকে আবেদন ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: মধ্যপ্রাচ্যের ১১ দেশে মার্কিন সতর্কতা জারি মেসির অবসরে আবেগঘন শ্রদ্ধা জানালেন বাংলাদেশের জাতীয় দলের ফুটবলাররা

বিএনপি নেতা জয়নাল আবেদীনের বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর ও হ’ত্যার হুমকির অভিযোগ: অবিলম্বে গ্রেপ্তারের দাবি

বিশেষ প্রতিনিধি; / ১৫৮ Time View
Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

 

বিশেষ প্রতিনিধি:
ঢাকা দক্ষিণ সিটির ৬৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জয়নাল আবেদীনের বিরুদ্ধে চাঁদাবাজি, শারীরিক নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় চাঁদা না দেওয়ায় মধ্য বক্সনগরের বাসিন্দা মোঃ স্বপন রাজ নামের এক ব্যক্তিকে বেধড়ক মারধর ও প্রাণনাশের হুমকি দিয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাজী জয়নাল আবেদীন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি চালিয়ে আসছিলেন। সম্প্রতি তিনি মধ্য বক্সনগরের বাসিন্দা মোঃ স্বপন রাজের নিকট মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। স্বপন রাজ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, জয়নাল আবেদীন ও তার ক্যাডার বাহিনী তার ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে শারীরিকভাবে মারাত্মকভাবে লাঞ্ছিত করে।

পরবর্তীতে প্রকাশ্যেই তাকে হত্যার হুমকি দেওয়া হয়। ভুক্তভোগী স্বপন রাজ ও এলাকার সচেতন নাগরিকেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। একজন চিহ্নিত সন্ত্রাসী মাসুদের সহযোগীর এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে পুরো মধ্য বক্সনগর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এলাকাবাসীর জোর দাবি—অবিলম্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন এই চাঁদাবাজ ও সন্ত্রাসী হাজী জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *