মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগের দাওয়াতি সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার ৬৫০ জন দলটিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার বিকেলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত এ আয়োজন করে। প্রধান অতিথি জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি নবাগতদের ফুল ও ইসলামিক বই দিয়ে বরণ করেন।
সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন জানান, মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে সমাবেশটি হয়। যোগদানকারীদের মধ্যে সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. এএসএম খালেকুজ্জামান, সাবেক সেনা কর্মকর্তা কর্নেল ফারুক হোসাইন, পুলিশের সাবেক এসপি ওবায়দুল হক এবং সাবেক ফুটবলার ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা সেলিম আহমেদ রয়েছেন।
ব্যবসায়ীদের মধ্যে আবুল আয়েশ খান, মো. ফিরোজ আলম খান, সিনহা এ খালিদ, হাজী শাহ আলম, আবদুর রাজ্জাক সোহাগ ও ডা. হুমায়ন কবির যোগ দেন। রাজনৈতিক ও সামাজিক অঙ্গন থেকে বংশাল থানার ২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব সরকার, ২নং ওয়ার্ড যুবদল নেতা মুশফিকুর রহমান বাবু, ৭৫নং ওয়ার্ড বিএনপি নেতা হাজী আলতাব হোসেন, ৩২নং ওয়ার্ডের সমাজসেবক মোছলেহ উদ্দিন আহমেদ এবং ৩৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাবেদ ওমর যোগ দেন। পড়ুন রাজনীতির খবর।
ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্বদের মধ্যে গেন্ডারিয়া লাল খাঁ সিটি মসজিদের সেক্রেটারি নেয়ামত উল্লাহ কোল্লল, বাংলাদেশ নূরানী শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, মুফতি আবুল কালাম আজাদ, মাওলানা এনামুল হক আজাদী, মাওলানা আব্দুর রহমান আল হাবিবী, মাওলানা মো. জসিম উদ্দিন (রসুলপুরী) ও মাওলানা হাসান জামিল রয়েছেন।
জামায়াতে ৬৫০ জনের সমাবেশ পরিচালনা করেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি ও দেলাওয়ার হোসেন। বক্তব্য দেন ড. এ এস এম খালেকুজ্জামান, সৈয়দ শাহিদুর রহমান, মুফতি আবুল কালাম আজাদ মাদানী, আবুল আয়েশ খান, ইয়াকুব সরকার, আব্দুস সবুর ফকির, ড. হেলাল উদ্দিন, ড. আব্দুল মান্নান ও সৈয়দ জয়নুল আবেদীন এমপি।
মোহাম্মদ কামাল হোসেন এমপিসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন। আরও গুরুত্বপূর্ণ খবর ও আপডেট পেতে দৈনিক ঢাকা বিডি ২৪ WhatsApp চ্যানেল অনুসরণ করুন। দ্রুত আপডেট পেতে দৈনিক ঢাকা বিডি ২৪ X অ্যাকাউন্ট অনুসরণ করুন।