মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

Headline :
বিআইডব্লিউটিএ-এ ড্রেজিং বিভাগে মেগা দুর্নীতিঃ ন্দী খননের নামে শ্ত কোটী টাকা লুটপাট গণপূর্তে আব্দুর রউফের বিরুদ্ধে ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট বিক্রিতে সম্পৃক্ততার অভিযোগ, তদন্ত চেয়ে দুদকে আবেদন ইরানে সামরিক উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যের ১১ দেশে মার্কিন সতর্কতা জারি মেসির অবসরে আবেগঘন শ্রদ্ধা জানালেন বাংলাদেশের জাতীয় দলের ফুটবলাররা সিএসএসে ১৫০ লোন অফিসার নিয়োগ, সরাসরি পরীক্ষার সুযোগ নতুন পে-স্কেলে মূল্যস্ফীতি ও অর্থায়নের চ্যালেঞ্জ দেখছেন অর্থনীতিবিদরা হিমালয়ের দুর্যোগ মোকাবিলায় বৈশ্বিক দায়িত্বের আহ্বান শাহর গুলশানের ফ্ল্যাট মামলায় টিউলিপের অভিযোগ গঠনের শুনানি ১১ জানুয়ারি লোডশেডিং কমাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, দেড়-দুই বছরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বিপিএল স্থগিতের সিদ্ধান্তে দীর্ঘমেয়াদী সুফলের জন্য ক্রিকেটারদের বড় ত্যাগ

দিনাজপুরের নবাবগঞ্জে ৬১০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ আটক ২

Reporter Name / ৪ Time View
Update Time : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬১০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় থানা পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভাদুরিয়া পেট্রলপাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার পরানদিঘী গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে মো. আশরাফুল ইসলাম (৪৬) এবং মতিহারা সরদারপাড়া গ্রামের আনিছার রহমানের ছেলে জহুরুল ইসলাম সাদ্দাম (৩২)। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনভোলা চন্দ্র দাস জানান, ভাদুরিয়া পেট্রলপাম্পের কাছে একটি দূরপাল্লার বাসে ওঠার সময় সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়। পরে তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ওই বিপুল পরিমাণ নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

এ ঘটনায় মঙ্গলবার পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *