মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

Headline :
বিআইডব্লিউটিএ-এ ড্রেজিং বিভাগে মেগা দুর্নীতিঃ ন্দী খননের নামে শ্ত কোটী টাকা লুটপাট গণপূর্তে আব্দুর রউফের বিরুদ্ধে ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট বিক্রিতে সম্পৃক্ততার অভিযোগ, তদন্ত চেয়ে দুদকে আবেদন ইরানে সামরিক উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যের ১১ দেশে মার্কিন সতর্কতা জারি মেসির অবসরে আবেগঘন শ্রদ্ধা জানালেন বাংলাদেশের জাতীয় দলের ফুটবলাররা সিএসএসে ১৫০ লোন অফিসার নিয়োগ, সরাসরি পরীক্ষার সুযোগ নতুন পে-স্কেলে মূল্যস্ফীতি ও অর্থায়নের চ্যালেঞ্জ দেখছেন অর্থনীতিবিদরা হিমালয়ের দুর্যোগ মোকাবিলায় বৈশ্বিক দায়িত্বের আহ্বান শাহর গুলশানের ফ্ল্যাট মামলায় টিউলিপের অভিযোগ গঠনের শুনানি ১১ জানুয়ারি লোডশেডিং কমাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, দেড়-দুই বছরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বিপিএল স্থগিতের সিদ্ধান্তে দীর্ঘমেয়াদী সুফলের জন্য ক্রিকেটারদের বড় ত্যাগ

সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ করল হাইকোর্ট

অনলাইন ডেস্ক / ১৪ Time View
Update Time : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

জাতীয় সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্যের পদ হারানোর বিধানসংবলিত সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে রিটের আবেদন

গত ১৩ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই রিট আবেদনটি করেন। রিটে তিনি সংবিধানের ৭০ অনুচ্ছেদ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এবং নির্বাচন কমিশনের গত ৬ আগস্ট ঘোষিত প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা নিয়ে রুল জারির আবেদন জানিয়েছিলেন।

রিটকারীর পক্ষে তিনি নিজেই শুনানি করেন এবং রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল

উল্লেখ্য, নির্বাচন কমিশন গত ৬ আগস্ট দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছিল। সেই তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আদালত রিটটি খারিজ করায় এই আইনি লড়াইয়ের অবসান ঘটল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *